রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই সংক্রান্ত 🇧🇩🗳️

GK • 320টি প্রশ্ন (প্রথম 60টি দেখানো হচ্ছে)

1. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতবিতান’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বাংলাদেশের কোন জাতীয় প্রতীক কেন্দ্রিক সৃষ্টি?

  1. জাতীয় সংগীত
  2. জাতীয় প্রতীক
  3. জাতীয় রণসংগীত
  4. জাতীয় পতাকা

উত্তর: জাতীয় সংগীত

2. রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

  1. প্রথম ১০ চরণ
  2. প্রথম ৪ চরণ
  3. সম্পূর্ণ ২৫ চরণ
  4. প্রথম ৮ চরণ

উত্তর: প্রথম ৪ চরণ

3. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ কবিতাটির মোট চরণ সংখ্যা কত?

  1. ১০টি
  2. ২৫টি
  3. ২৬টি
  4. ৪টি

উত্তর: ২৫টি

4. বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে ‘আমার সোনার বাংলা’ কবিতার কতটি চরণ গৃহীত হয়েছে?

  1. প্রথম ১২টি
  2. প্রথম ৪টি
  3. প্রথম ১০টি
  4. ২৫টি

উত্তর: প্রথম ১০টি

5. ‘আমার সোনার বাংলা’ কবিতাটি প্রথম ১৯০৫ সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়?

  1. সংবাদ প্রভাকর
  2. সবুজ পত্র
  3. বঙ্গদর্শন
  4. শিক্ষা

উত্তর: বঙ্গদর্শন

6. ‘আমার সোনার বাংলা’ গানটি সরকারিভাবে জাতীয় সংগীত হিসেবে কত তারিখে গৃহীত হয়?

  1. ৩ মার্চ, ১৯৭১
  2. ১৩ জানুয়ারি, ১৯৭২
  3. ১৬ ডিসেম্বর, ১৯৭১
  4. ১৭ জানুয়ারি, ১৯৭২

উত্তর: ১৩ জানুয়ারি, ১৯৭২

7. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?

  1. সৈয়দ শামসুল হক
  2. কামরুল হাসান
  3. সৈয়দ আলী আহসান
  4. এ.এন. সাহা

উত্তর: সৈয়দ আলী আহসান

8. ‘আমার সোনার বাংলা’ গানের সুর সুরকার কার কোন গান থেকে গ্রহণ করেছেন?

  1. হাছন রাজা, “আঁখি মুঞ্জিয়া দেখ রূপ”
  2. লালন শাহ, “সব লোকে কয় লালন কি জাত”
  3. ফকরুল আলম, “আমি অপার হয়ে বসে আছি”
  4. গগন হরকরা, “আমি কোথায় পাব তারে”

উত্তর: গগন হরকরা, “আমি কোথায় পাব তারে”

9. ‘আমার সোনার বাংলা’ গানটি কবে প্রথম জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?

  1. ১৭ জানুয়ারি, ১৯৭২
  2. ২ মার্চ, ১৯৭১
  3. ৩ মার্চ, ১৯৭১
  4. ১৩ জানুয়ারি, ১৯৭২

উত্তর: ৩ মার্চ, ১৯৭১

10. বাংলাদেশের রণসংগীত কাজী নজরুলের কোন কবিতার প্রথম দুই স্তবক?

  1. প্রলয়োল্লাস
  2. চল চল চল
  3. কান্ডারী হুঁশিয়ার
  4. বিদ্রোহী

উত্তর: চল চল চল

11. বাংলাদেশের রণসংগীতের রচিয়তা ও সুরকার কে?

  1. দ্বিজেন্দ্রলাল রায়
  2. জসীমউদ্দীন
  3. কাজী নজরুল ইসলাম
  4. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: কাজী নজরুল ইসলাম

12. বাংলাদেশের রণসংগীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?

  1. লাঙল
  2. বঙ্গদর্শন
  3. ধুমকেতু
  4. শিক্ষা

উত্তর: শিক্ষা

13. বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে বাংলাদেশের রণসংগীতের কত চরণ বাজানো হয়?

  1. প্রথম ২১ চরণ
  2. প্রথম ২৫ চরণ
  3. প্রথম ৪ চরণ
  4. প্রথম ১০ চরণ

উত্তর: প্রথম ২১ চরণ

14. বাংলাদেশের রণসংগীত ‘চল চল চল’ কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

  1. অগ্নিবীণা
  2. সন্ধ্যা
  3. সঞ্চিতা
  4. বিষের বাঁশী

উত্তর: সন্ধ্যা

15. বর্তমান মানচিত্রবিহীন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার/ডিজাইনার কে?

  1. পটুয়া কামরুল হাসান
  2. সৈয়দ আহমেদ
  3. শিব নারায়ণ দাস
  4. শামসুল আলম

উত্তর: পটুয়া কামরুল হাসান

16. বাংলাদেশের জাতীয় পতাকার সাথে বিশ্বের কোন দুটি দেশের পতাকার মিল রয়েছে?

  1. মালদ্বীপ ও মিয়ানমার
  2. নেপাল ও শ্রীলঙ্কা
  3. লাওস ও থাইল্যান্ড
  4. জাপান ও পালাউ

উত্তর: জাপান ও পালাউ

17. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের সঠিক অনুপাত কোনটি?

  1. ১০:৫ বা ২:১
  2. ১০:৬ বা ৫:৩
  3. ৫:৪
  4. ৪:৩

উত্তর: ১০:৬ বা ৫:৩

18. মানচিত্রখচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন?

  1. এ.এন. সাহা
  2. পটুয়া কামরুল হাসান
  3. মোহাম্মদ ইদ্রিস
  4. শিব নারায়ণ দাস

উত্তর: শিব নারায়ণ দাস

19. জাতীয় পতাকা থেকে মানচিত্র সরিয়ে বর্তমান রূপের নতুন পতাকা কবে সরকারিভাবে গৃহীত হয়?

  1. ১৭ জানুয়ারি, ১৯৭২
  2. ৩ মার্চ, ১৯৭১
  3. ১২ জানুয়ারি, ১৯৭২
  4. ২৬ মার্চ, ১৯৭১

উত্তর: ১৭ জানুয়ারি, ১৯৭২

20. জাতীয় সংগীত গাওয়ার সাথে সাথে প্রথম জাতীয় পতাকা কবে উত্তোলিত হয়?

  1. ১৩ জানুয়ারি, ১৯৭২
  2. ২ মার্চ, ১৯৭১
  3. ৩ মার্চ, ১৯৭১
  4. ১৭ এপ্রিল, ১৯৭১

উত্তর: ৩ মার্চ, ১৯৭১

21. বাংলাদেশের জাতীয় প্রতীকের প্রধান ডিজাইনার কে ছিলেন?

  1. শিব নারায়ণ দাস
  2. পটুয়া কামরুল হাসান
  3. এ.এন. সাহা
  4. সৈয়দ আলী আহসান

উত্তর: পটুয়া কামরুল হাসান

22. জাতীয় পতাকায় লাল বৃত্তের ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের কত অংশ?

  1. ৬ ভাগের ১ ভাগ
  2. ৩ ভাগের ১ ভাগ
  3. ১০ ভাগের ১ ভাগ
  4. ৫ ভাগের ১ ভাগ

উত্তর: ৫ ভাগের ১ ভাগ

23. বাংলাদেশের বাইরে বিদেশে প্রথম কোন্ তারিখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল?

  1. ১২ জানুয়ারি, ১৯৭২
  2. ১৮ এপ্রিল, ১৯৭১
  3. ২ মার্চ, ১৯৭১
  4. ৩ মার্চ, ১৯৭১

উত্তর: ১৮ এপ্রিল, ১৯৭১

24. প্রথম মানচিত্রখচিত জাতীয় পতাকা কবে উত্তোলন করা হয়েছিল?

  1. ১৮ এপ্রিল, ১৯৭১
  2. ১৭ জানুয়ারি, ১৯৭২
  3. ২ মার্চ, ১৯৭১
  4. ৩ মার্চ, ১৯৭১

উত্তর: ২ মার্চ, ১৯৭১

25. বাংলাদেশের সরকারি জাতীয় মনোগ্রাম বা লোগো-র ডিজাইনার কে?

  1. পটুয়া কামরুল হাসান
  2. মোহাম্মদ ইদ্রিস
  3. শিব নারায়ণ দাস
  4. এ.এন. সাহা

উত্তর: এ.এন. সাহা

26. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় মনোগ্রামে মোট কতটি তারকা চিহ্ন রয়েছে?

  1. ৬টি
  2. ১০টি
  3. ৮টি
  4. ৪টি

উত্তর: ৮টি

27. বাংলাদেশের জাতীয় প্রতীকে নিচের কোনটি বিদ্যমান নয়?

  1. ২টি ধানের শীষ
  2. ৪টি তারকা
  3. ১টি ভাসমান শাপলা
  4. ৩টি পাটপাতা

উত্তর: ৩টি পাটপাতা

28. জাতীয় প্রতীকে অন্তর্ভুক্ত ‘ভাসমান শাপলা’ অংশটির ডিজাইনার কে?

  1. শামসুল আলম
  2. কামরুল হাসান
  3. মোহাম্মদ ইদ্রিস
  4. এ.এন. সাহা

উত্তর: মোহাম্মদ ইদ্রিস

29. বাংলাদেশের জাতীয় প্রতীকে থাকা ৪টি তারকা কিসের নির্দেশক?

  1. ৪টি প্রধান নদী
  2. ৪টি প্রশাসনিক বিভাগ
  3. মুক্তিযুদ্ধের ৪জন নায়ক
  4. সংবিধানের ৪টি মূলনীতি

উত্তর: সংবিধানের ৪টি মূলনীতি

30. বিবিসি বাংলার জরিপে ৪র্থ স্থান অধিকারী ‘শেরে বাংলা’ উপাধিতে ভূষিত ব্যক্তি কে?

  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  2. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. মাওলানা ভাসানী
  4. এ কে ফজলুল হক

উত্তর: এ কে ফজলুল হক

31. বিবিসি বাংলা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় কবি কাজী নজরুল ইসলামের অবস্থান কততম?

  1. ৪থ
  2. ৫ম
  3. ৩য়
  4. ২য়

উত্তর: ৩য়

32. বিবিসি বাংলা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় ১ম স্থানে কে রয়েছেন?

  1. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
  2. শেরে বাংলা এ কে ফজলুল হক
  3. কাজী নজরুল ইসলাম
  4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

33. বাংলাদেশের জাতীয় চার নেতার অন্তর্ভুক্ত নন নিচের কে?

  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. এ এইচ এম কামারুজ্জামান
  4. তাজউদ্দীন আহমদ

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী

34. বিবিসি বাংলা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ৬ষ্ঠ স্থানে কোন নারী ব্যক্তিত্ব রয়েছেন?

  1. প্রীতিলতা ওয়াদ্দেদার
  2. জাহানারা ইমাম
  3. বেগম সুফিয়া কামাল
  4. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

35. শেরে বাংলা এ কে ফজলুল হক কবে মৃত্যুবরণ করেন?

  1. ৫ ডিসেম্বর, ১৯৬৩
  2. ৩০ মে, ১৯৮১
  3. ১৭ নভেম্বর, ১৯৭৬
  4. ২৭ এপ্রিল, ১৯৬২

উত্তর: ২৭ এপ্রিল, ১৯৬২

36. বিবিসি বাংলা জরিপ অনুযায়ী সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় ১৪তম স্থানে কে আছেন?

  1. রাজা রামমোহন রায়
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. লালন শাহ
  4. অমর্ত্য সেন

উত্তর: অমর্ত্য সেন

37. শেরে বাংলা এ কে ফজলুল হক কত তারিখে জন্মগ্রহণ করেন?

  1. ১৯ জানুয়ারি, ১৯৩৬
  2. ১২ ডিসেম্বর, ১৮৮০
  3. ৮ সেপ্টেম্বর, ১৮৯২
  4. ২৬ অক্টোবর, ১৮৭৩

উত্তর: ২৬ অক্টোবর, ১৮৭৩

38. বিবিসি বাংলার সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে ১৮তম স্থানে কোন মনীষী রয়েছেন?

  1. অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান
  2. স্বামী বিবেকানন্দ
  3. শহীদ তিতুমীর
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর: অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান

39. নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় কততম স্থান পান?

  1. ১৬তম
  2. ১৪তম
  3. ১২তম
  4. ১৩তম

উত্তর: ১৪তম

40. বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসু বিবিসি বাংলা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় কততম?

  1. ১০ম
  2. ৫ম
  3. ৭ম
  4. ৮ম

উত্তর: ৭ম

41. এ কে ফজলুল হক মুসলিম লীগে কত সালে যোগদান করেন?

  1. ১৯০৬
  2. ১৯৩৫
  3. ১৯৩৬
  4. ১৯১২

উত্তর: ১৯১২

42. শেরে বাংলা এ কে ফজলুল হকের সমাধিস্থল কোনটি?

  1. তিন নেতার মাজার
  2. শেরে বাংলা নগর
  3. সাভার জাতীয় স্মৃতিসৌধ
  4. চন্দ্রিমা উদ্যান

উত্তর: তিন নেতার মাজার

43. ১৯৩৮ সালে গঠিত ‘ফ্লাউড কমিশন’ কার সঙ্গে সম্পর্কিত?

  1. এ কে ফজলুল হক
  2. মাওলানা ভাসানী
  3. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. জিয়াউর রহমান

উত্তর: এ কে ফজলুল হক

44. অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এবং তিনি কত সালে দায়িত্ব নেন?

  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ১৯৪৬
  2. স্যার সলিমুল্লাহ, ১৯০৬
  3. খাজা নাজিমুদ্দিন, ১৯৪৩
  4. এ কে ফজলুল হক, ১৯৩৭

উত্তর: এ কে ফজলুল হক, ১৯৩৭

45. কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র কে ছিলেন?

  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. মাওলানা ভাসানী
  3. এ কে ফজলুল হক
  4. নবাব সলিমুল্লাহ

উত্তর: এ কে ফজলুল হক

46. এ কে ফজলুল হক ‘কৃষক প্রজা পার্টি’ কত সালে গঠন করেন?

  1. ১৯৩৭
  2. ১৯৩৬
  3. ১৯৩৫
  4. ১৯১২

উত্তর: ১৯৩৬

47. ঐতিহাসিক লাহোর প্রস্তাব ১৯৪০ সালের কত তারিখে উত্থাপিত হয়?

  1. ২৩ মার্চ
  2. ১৬ ডিসেম্বর
  3. ২৬ মার্চ
  4. ২১ ফেব্রুয়ারি

উত্তর: ২৩ মার্চ

48. এ কে ফজলুল হক কত সালে ‘কৃষক শ্রমিক পার্টি’ গঠন করেন?

  1. ১৯৫৪
  2. ১৯৫৩
  3. ১৯৩৬
  4. ১৯৪০

উত্তর: ১৯৫৩

49. এ কে ফজলুল হক ১৯৫৫ সালে পাকিস্তানের কোন পদে আসীন ছিলেন?

  1. স্পিকার
  2. প্রধানমন্ত্রী
  3. গভর্নর
  4. স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর: স্বরাষ্ট্রমন্ত্রী

50. পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এ কে ফজলুল হক কত সালে দায়িত্ব পালন করেন?

  1. ১৯৫৪
  2. ১৯৫৫
  3. ১৯৫৬
  4. ১৯৩৭

উত্তর: ১৯৫৪

51. কত সালে এ কে ফজলুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে নিযুক্ত হন?

  1. ১৯৫৬
  2. ১৯৫৪
  3. ১৯৬২
  4. ১৯৫৫

উত্তর: ১৯৫৬

52. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কত সালে জন্মগ্রহণ করেন?

  1. ১৯ জানুয়ারি, ১৯৩৬
  2. ২৬ অক্টোবর, ১৮৭৩
  3. ৮ সেপ্টেম্বর, ১৮৯২
  4. ১২ ডিসেম্বর, ১৮৮০

উত্তর: ১২ ডিসেম্বর, ১৮৮০

53. আসামের ধুবড়ী জেলার ভাসান চরে মাওলানা ভাসানী কত সালে প্রথম কৃষক সম্মেলন করেন?

  1. ১৯৭৬
  2. ১৯২৯
  3. ১৯৫৭
  4. ১৯১২

উত্তর: ১৯২৯

54. ‘মজলুম জননেতা’ ও ‘রেড মাওলানা’ কার উপাধি?

  1. শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

উত্তর: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী

55. ঐতিহাসিক কাগমারী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?

  1. ১৯৬৯
  2. ১৯৭৬
  3. ১৯৫৭
  4. ১৯৫৪

উত্তর: ১৯৫৭

56. কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের শাসকদের উদ্দেশ্যে কে “আসসালামু আলাইকুম” বলে বিচ্ছিন্নতার বার্তা দেন?

  1. এ কে ফজলুল হক
  2. শেখ মুজিবুর রহমান
  3. সোহরাওয়ার্দী
  4. মাওলানা ভাসানী

উত্তর: মাওলানা ভাসানী

57. ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চ কত তারিখে এবং কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়?

  1. ২৩ মার্চ, ১৯৪০; এ কে ফজলুল হক
  2. ৩০ মে, ১৯৮১; জিয়াউর রহমান
  3. ১৬ মে, ১৯৭৬; মাওলানা ভাসানী
  4. ৩ মার্চ, ১৯৭১; শেখ মুজিবুর রহমান

উত্তর: ১৬ মে, ১৯৭৬; মাওলানা ভাসানী

58. কাগমারী সম্মেলনের পর আওয়ামী লীগ ত্যাগ করে মাওলানা ভাসানী কোন রাজনৈতিক দল গঠন করেন?

  1. মুসলিম লীগ
  2. ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)
  3. কৃষক শ্রমিক পার্টি
  4. ন্যাশনাল পিপলস পার্টি

উত্তর: ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)

59. মাওলানা ভাসানী কত তারিখে মৃত্যুবরণ করেন এবং কোথায় সমাহিত হন?

  1. ৫ ডিসেম্বর, ১৯৬৩; লেবানন
  2. ২৭ এপ্রিল, ১৯৬২; তিন নেতার মাজার
  3. ৩০ মে, ১৯৮১; চন্দ্রিমা উদ্যান
  4. ১৭ নভেম্বর, ১৯৭৬; সন্তোষ, টাঙ্গাইল

উত্তর: ১৭ নভেম্বর, ১৯৭৬; সন্তোষ, টাঙ্গাইল

60. ‘গণতন্ত্রের মানসপুত্র’ বা ‘পুরোধা’ হিসেবে কে পরিচিত?

  1. শেখ মুজিবুর রহমান
  2. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. মাওলানা ভাসানী
  4. এ কে ফজলুল হক

উত্তর: হোসেন শহীদ সোহরাওয়ার্দী

আরও 260টি প্রশ্ন অ্যাপে — প্রশ্নব্যাংকে খুলুন।

অন্য টপিকগুলো

পুরো প্রশ্নব্যাংক অ্যাপে খুলুন — নিজের অগ্রগতি, ভুলের খাতা ও মডেল টেস্টসহ।